নিজস্ব মেসেজিং অ্যাপ আনছে পাকিস্তান
‘বিপ পাকিস্তান’ নামে নতুন মেসেজিং অ্যাপ চালু করতে যাচ্ছে পাকিস্তান। তবে এটি কেবল দেশটির সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য তৈরি করা হয়েছে বলে জানা গেছে। খবর আলজাজিরা।
খবরে বলা হয়, পাকিস্তান সরকার নিজেদের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য ‘বিপ পাকিস্তান’ নামের একটি মেসেজিং অ্যাপ চালু করছে। তবে এটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের মতো উন্নত নয়।
পাকিস্তানের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী শাজা ফাতিমা খাজা এক বিবৃতিতে বলেন, বর্তমানে এই বিপ পাকিস্তান পরীক্ষামূলকভাবে তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে চালু করা হয়েছে। এটি দ্রুতই দেশের অন্যান্য সরকারি দফতরে চালু করা হবে।
তিনি আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে আরও বলেন, ‘এই অ্যাপের প্রধান লক্ষ্যই হলো, সরকারের গোপনীয়তা এবং ডেটা রক্ষা করা।’
ডিবিটেক/বিএমটি







